সর্বশেষ

জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেমন্ড উইলসন আর নেই

  • 10:02 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- সত্তর দশকের জনপ্রিয় মার্কিন সিটকম ‘সানফোর্ড অ্যান্ড সান’-এর কালজয়ী অভিনেতা ডেমন্ড উইলসন আর নেই। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

শুক্রবার অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের পাবলিসিস্ট মার্ক গোল্ডম্যান।

এক বিবৃতিতে গোল্ডম্যান বলেন, ডেমন্ড উইলসনের পরিবার অত্যন্ত শোকাহত। এই কঠিন সময়ে তারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। দীর্ঘ ১৫ বছর ডেমন্ডের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন।

১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এনবিসি চ্যানেলে প্রচারিত ‘সানফোর্ড অ্যান্ড সান’ সিরিজে রেড ফক্সের (ফ্রেড সানফোর্ড) ছেলের চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান ডেমন্ড। হাস্যরসে ভরপুর বাবা-ছেলের এই রসায়ন সে সময় মার্কিন দর্শকদের ড্রয়িংরুমে অন্যতম প্রধান আকর্ষণ ছিল।

এ ছাড়াও তিনি এবিসি-র ‘দ্য নিউ অড কাপল’ সিরিজে অস্কার ম্যাডিসন চরিত্রে অভিনয় করেছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বেবি…আই’ম ব্যাক!’, ‘ফুল মুন হাই’ এবং সবশেষ সিরিজ ‘গার্লফ্রেন্ডস’।

জর্জিয়ার ভালদোস্তায় জন্ম নেওয়া উইলসন বড় হয়েছেন নিউইয়র্ক সিটিতে। মাত্র ১২ বছর বয়সে হারলেমের অ্যাপোলো থিয়েটারে পারফর্ম করার মাধ্যমে তার বিনোদন জগতে যাত্রা শুরু হয়। এরপর সেনাবাহিনীতে যোগ দিয়ে ভিয়েতনাম যুদ্ধেও অংশ নেন তিনি।

ক্যারিয়ারের পরবর্তী সময়ে তিনি অভিনয়ের চেয়ে আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকে পড়েন। তিনি চার্চ অব গড ইন ক্রাইস্ট-এর একজন মন্ত্রী (ধর্মযাজক) হিসেবে নিযুক্ত হন এবং বেশ কিছু খ্রিষ্টধর্মীয় বই রচনা করেন।

ব্যক্তিগত জীবনে ডেমন্ড উইলসন মডেল সিসেলি জনস্টনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এই দম্পতির ছয়টি সন্তান রয়েছে।

এই গুণী অভিনেতার মৃত্যুতে হলিউডসহ বিশ্বজুড়ে তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au