বিশ্ব

ইলন মাস্কের দাবি, ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে

বৈশ্বিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেল ভারত

  • 3:10 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
এলন মাস্ক

মেলবোর্ন,২ ফেব্রুয়ারি- বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রাধান্য চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ বৈশ্বিক প্রবৃদ্ধি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপিতে অবদানের নিরিখে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। এই পরিবর্তনকে ইঙ্গিতবহ বলে মন্তব্য করেছেন ধনকুবের এলন মাস্ক। তাঁর ভাষায়, বিশ্বে ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতের অবদান হবে ১৭ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের অবদান ধরা হয়েছে ৯.৯ শতাংশ, যা তালিকায় তাদের তৃতীয় স্থানে নামিয়ে এনেছে। শীর্ষে রয়েছে চীন, বৈশ্বিক জিডিপিতে যার অবদান ২৬.৬ শতাংশ বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার দুই বৃহৎ অর্থনীতি চীন ও ভারত যৌথভাবে বৈশ্বিক প্রবৃদ্ধিতে ৪৩.৬ শতাংশ অবদান রাখবে। অর্থাৎ বিশ্ব অর্থনীতির প্রায় অর্ধেক কার্যক্রম এই দুই দেশের মাধ্যমে পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেন্দ্রিক যে অর্থনৈতিক কাঠামো ছিল, তা থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

এই তালিকায় অন্য যে দেশগুলোর নাম রয়েছে, তাদের মধ্যে ইন্দোনেশিয়ার অবদান ৩.৮ শতাংশ, তুরস্ক ২.২ শতাংশ, সৌদি আরব ১.৭ শতাংশ, ভিয়েতনাম ১.৬ শতাংশ, নাইজেরিয়া ও ব্রাজিল উভয়েরই ১.৫ শতাংশ এবং জার্মানির অবদান ০.৯ শতাংশ।

আইএমএফের এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে এলন মাস্ক লিখেছেন, বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের পথে। তাঁর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও কূটনৈতিক টানাপোড়েনে বৈশ্বিক অর্থনীতি চাপে রয়েছে। চীন ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে।

তবে সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে চলেছে সেই চীন ও ভারতই। অর্থনীতিবিদদের মতে, জনসংখ্যা, অভ্যন্তরীণ বাজারের বিস্তার এবং উৎপাদন সক্ষমতা বাড়ার ফলে আগামী বছরগুলোতে এশিয়ার এই দুই দেশের প্রভাব আরও জোরালো হতে পারে।

এই শাখার আরও খবর

নির্বাচন ঘিরে অস্থিরতায় পাকিস্তানশাসিত কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৪

মেলবোর্ন, ২১ জুন- পাকিস্তানশাসিত কাশ্মীরে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, ধর্মঘট ও সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হওয়ার ঘটনা পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছে। কয়েক…

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০

মেলবোর্ন, ২১ জুন- ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারভানী জেলায় একটি মন্দিরের সভা-মণ্ডপের ছাদ ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে…

হরমুজ প্রণালি বন্ধের দাবি ইরানের, তবে চলাচল স্বাভাবিক বলছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২১ জুন- বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ…

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

মেলবোর্ন, ২১ জুন- বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে এক আবেগঘন খবর। প্রায় ১১ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো আবারও…

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

মেলবোর্ন, ২১ জুন- লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করা…

সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

মেলবোর্ন, ২১ জুন- সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au