সর্বশেষ

কোহলিকে পিছনে ফেলে শীর্ষে বাবর

  • 11:33 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ফেব্রুয়ারি-তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির শুরুতে ব্যাট করতে নেমে ২০৭ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। এদিন দলের হয়ে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। আর এই অর্ধশতকের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ছাড়িয়ে গেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলিকে।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফখর জামান। পরের উইকেটে নেমে ৫ রানে থামেন দলনেতা সালমান আলি আগা। এরপর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। ওপেনার সাঈম আইয়ুবের সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি।

সাইম ৫৬ রান করে আউট হলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলে অপরাজিতই থাকেন বাবর। ব্যাট হাতে খেলেন ৩৬ বলে ৫০ রানের অপ্রতিরোধ্য ইনিংস। এটি বাবরের ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। যা দিয়ে তিনি ছাড়িয়ে যান বিরাট কোহলির ৩৮টি ফিফটির রেকর্ড।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। তার পর থেকেই রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন বাবর। সেই অপেক্ষার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা (৩৭টি হাফ-সেঞ্চুরি)। এরপরই পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৩১) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২৯)।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে বাবর। ১৩৯ ইনিংসে তার সংগ্রহ ৪৫০৫ রান। গড় ৩৯.৫১, স্ট্রাইক রেট ১২৮-এর বেশি। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au