সর্বশেষ

গভীর রাতে পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

  • 9:26 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- বলিউড ইন্ডাস্ট্রিতে বারবার আতঙ্ক দেখা দিচ্ছে।  শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা একের পর এক গুলি ছুড়ল পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে। ভোররাতে মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাড়ির সামনে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মুম্বাই পুলিশ জানায়, পরপর পাঁচবার গুলি চলে। হতাহতের কোনো খবর মেলেনি। তদন্ত শুরু হয়েছে। রোহিত শেঠি নিরাপদ আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উইকেন্ডের জুহু এলাকার সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন। আচমকা গুলির শব্দে খানখান নিস্তব্ধতা। ভোরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। পরে জানা যায়, ফ্ল্যাটটি বিখ্যাত সিনেতারকা ও পরিচালক রোহিত শেঠির। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এতে জুহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুম্বাই পুলিশ জানায়, সম্ভাব্য সব দিক নিশ্চিত করতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। গুলিবর্ষণের ঘটনা এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে।

এর আগে মুম্বাইয়ে ২০২৪ সালে সালমান খানের বান্দ্রার বাড়িতেও একই ঘটনা ঘটেছিল। দুই হামলাকারী চারটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সমাজমাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্ণোইয়ের নেতৃত্বাধীন দল এই গুলিবর্ষণের দায় স্বীকার করে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au