ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী
নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…
মেলবোর্ন,৩ ফেব্রুয়ারি- রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হলো। মস্কো এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের জবাবে লন্ডনও এক রুশ কূটনীতিককে দেশছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার যুক্তরাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানায়, গত মাসে রাশিয়া এক ব্রিটিশ কূটনীতিককে ‘ঘোষণাহীন গুপ্তচর’ আখ্যা দিয়ে বহিষ্কার করে। সেই সিদ্ধান্তকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে উল্লেখ করে পাল্টা পদক্ষেপ হিসেবে এবার এক রুশ কূটনীতিকের স্বীকৃতি প্রত্যাহার করেছে লন্ডন।
এ সিদ্ধান্ত জানাতে সোমবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও)। দপ্তরের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, রাশিয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ব্রিটিশ কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত ছিল উসকানিমূলক ও অকারণ।
বিবৃতিতে আরও বলা হয়, এফসিডিওর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রদূতকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুক্তরাজ্য তার দূতাবাসকর্মীদের ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি কোনোভাবেই মেনে নেবে না। সেই কারণেই পাল্টা জবাব হিসেবে রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে পারস্পরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, শীতল যুদ্ধের পর এই ধরনের কূটনৈতিক সংঘাত ও অভিযোগের তীব্রতা এতটা বাড়েনি। মস্কোতে কর্মরত পশ্চিমা কূটনীতিকরাও অনধিকার নজরদারি ও নানা ধরনের হয়রানির অভিযোগ করে আসছেন।
লন্ডন স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে, রাশিয়া যদি ভবিষ্যতে আরও কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয়, তাহলে সেটিকে উত্তেজনা বৃদ্ধির শামিল হিসেবে দেখা হবে এবং তার জবাবও দেওয়া হবে।
এই পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
সুত্র : রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au