সর্বশেষ

গ্র্যামির মঞ্চে রাজনীতি, পাল্টা আঘাত রিকি জারভেইসের

  • 3:16 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- জমকালো আয়োজনে শেষ হলো ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস। তবে এবারের আসরটি শুধু সংগীতের জন্য নয়, বরং তারকাদের রাজনৈতিক স্লোগান আর অভিবাসন নীতিবিরোধী (আইসিই) কড়া বক্তব্যের জন্য টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। আর ঠিক এই সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের একহাত নিলেন ব্রিটিশ কমেডিয়ান ও গোল্ডেন গ্লোবসের সাবেক সঞ্চালক রিকি জারভেইস।

গ্র্যামির মঞ্চে যখন বিলি আইলিশ আর ব্যাড বানিরা রাজনৈতিক ভাষণ দিচ্ছিলেন, তখন রিকি জারভেইস তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ২০২০ সালের সেই বিখ্যাত গোল্ডেন গ্লোবসের মনোলোগ শেয়ার করেন। সেখানে তিনি বলেছিলেন, আপনারা সাধারণ মানুষকে জ্ঞান দেওয়ার মতো অবস্থায় নেই। বাস্তব পৃথিবী সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আপনাদের অনেকেরই স্কুলজীবন গ্রেটা থুনবার্গের চেয়েও কম।

রবিবার গ্র্যামি শেষ হওয়ার পর এই ভিডিওটি শেয়ার করে তিনি একটি কান্নার ইমোজি দিয়ে লেখেন, তারা এখনো কথা শুনছে না।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের এমি অ্যাওয়ার্ডসের সময়ও তিনি একই ধরনের পোস্ট করে পরে তা মুছে দিয়েছিলেন।

এবারের গ্র্যামিতে জাস্টিন বিবার, হেইলি বিবার, জ্যাক অ্যান্টোনফসহ বহু তারকাকে পোশাকে ‘আইসিই আউট’ পিন পরে থাকতে দেখা গেছে। মূলত মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই আয়োজন।

‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের জন্য বর্ষসেরা গানের পুরস্কার নিতে উঠে বিলি সরাসরি বলেন, চুরি করা জমিতে কেউ অবৈধ নয়। আমাদের কথা বলা বন্ধ করলে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে।

‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয়ী এই লাতিন তারকা তার বক্তব্যে বলেন, আমরা অসভ্য নই, আমরা কোনো ভিনগ্রহী প্রাণীও নই। আমরা মানুষ এবং আমরা আমেরিকান।

‘বেস্ট কান্ট্রি ডুয়ো’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে শাবোজি বলেন, এই দেশটা অভিবাসীদের হাতেই গড়া। যারা এখানে উন্নত জীবনের আশায় এসেছিলেন, তাদের সংস্কৃতি আর সুরের কারণেই আমেরিকা আজ রঙিন।

‘বেস্ট নিউ আর্টিস্টের’ পুরস্কার নিয়ে অলিভিয়া ডিন নিজেকে একজন অভিবাসীর নাতনি হিসেবে পরিচয় দিয়ে সবার প্রতি শ্রদ্ধা জানান।

পুরস্কারের মঞ্চকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা নিয়ে হলিউড বরাবরই দুই ভাগে বিভক্ত। জারভেইসের মতো অনেকেই মনে করেন, বিনোদন জগতের মানুষদের উচিত শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকা। অন্যদিকে, শিল্পীদের দাবি— প্রভাবশালী মঞ্চকে কাজে লাগিয়ে মানবাধিকারের কথা বলা তাদের নৈতিক দায়িত্ব। ২০২৬ সালের গ্র্যামি যেন সেই পুরোনো বিতর্ককেই নতুন করে উসকে দিল।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au