সর্বশেষ

এ আর রহমানকে অতিথি করায় বিতর্কে কপিল, সমালোচনায় বিজেপি

  • 3:21 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কে জড়ানো অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর রহমান।

এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা নীতেশ রানে। তার দাবি, এ আর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা দেওয়া সমীচীন হয়নি।

নীতেশ রানে এক বিবৃতিতে বলেন, বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা চলবে না।

কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান অভিযোগ করেন, গত আট বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ‘ধর্মীয় বিভাজন’ কাজ করেছে। তার এই মন্তব্যের পরই ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে পড়ে রহমান পরে একটি ব্যাখ্যা দেন।

সেখানে তিনি জানান, কোনো বিশেষ গোষ্ঠীকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং তিনি একজন ভারতীয় হিসেবে গর্বিত।

সূত্র: নিউজ ১৮

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au