বাংলাদেশ

হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

  • 10:06 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
নিহত জুনায়েদ সাকী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে এক রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম জুনায়েদ সাকী, বয়স ৩৭ বছর। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায়।

বুধবার ৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতালের কর্মচারীরা অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, জুনায়েদ সাকী ঢাকা থেকে ট্রেনে করে নওগাঁর সান্তাহার রেলওয়ে জংশনে নামেন। সেখান থেকে তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্ত্রী সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়িতে পৌঁছাননি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে হলুদ রঙের একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় জুনায়েদ সাকীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। মরদেহটি তখন গুরুতরভাবে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।

নওগাঁ কাস্টমস কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে জুনায়েদ সাকী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি জানানো হলে তার পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে এসে পৌঁছান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন জানান, মরদেহটি সড়ক দুর্ঘটনায় নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au