সর্বশেষ

ধুরন্ধরে ফের চমক, সিক্যুয়েলে ইয়ামি

  • 10:31 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- এবার মেগা-ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধরের সিক্যুয়েলে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। আদিত্য ধরের পরিচালনায় নির্মিত আসন্ন এ সিক্যুয়েলে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে এই সুন্দরীকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার, যা দেখে বেশ উচ্ছ্বসিত সিনে-প্রেমিরা।

জানা যায়, এরই মধ্যে প্রায় পাঁচ দিনের শুটিং সম্পন্ন করেছেন ইয়ামি। এদিকে সিক্যুয়েলে অভিনেতা রণবীর সিং আবারও ফিরছেন তার জনপ্রিয় চরিত্র হামজা আলির ভূমিকায়। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বের টিজার এরই মধ্যে দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।

জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের প্রযোজনায় নির্মিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

এদিকে, ইয়ামি গৌতমকে সবশেষ দেখা যায় ‘হক’ সিনেমায়। ১৯৮০ সালের ঐতিহাসিক শাহ বানো মামলার অনুপ্রেরণায় ছবিটি নির্মাণ করেন সুপর্ণ ভার্মা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইয়ামি এবং তার স্বামীর ভূমিকায় ছিলেন অভিনেতা ইমরান হাশমি। সিনেমাটি মুক্তির পর প্রশংসিত হয় দর্শক-সমালোচকের কাছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au