সর্বশেষ

বিতর্কে আরিয়ানের সিরিজ, মুম্বাই আদালতে সমীর

  • 10:34 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অফ বলিউড’ মুক্তির আগেই আইনি জটিলতার মুখে পড়েছিলো। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের করা মানহানির মামলাটি এবার মোড় নিল নতুন দিকে। দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আঞ্চলিক এখতিয়ারের কারণে এই মামলার শুনানি দিল্লিতে সম্ভব নয়। তাই সমীর ওয়াংখেড়েকে মুম্বাইয়ের আদালতে মামলাটি লড়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্টের বিচারপতি বিকাশ মহাজন জানান, এই বিষয়টি শোনার এখতিয়ার তাদের নেই। এরপর আদালত ওয়াংখেড়েকে মুম্বাইয়ের দিনদোশি সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে অভিযোগ উপস্থাপনের অনুমতি দেয়। আগামী ১২ ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আদালত ওই দিন উভয় পক্ষকে মুম্বাই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে। এর আগে নেটফ্লিক্সের পক্ষ থেকে অভিযোগ খারিজের আবেদন করা হয়েছিল, যার কয়েক দিন পরই আদালতের এই রায় এলো।

সমীর ওয়াংখেড়ের অভিযোগ, নেটফ্লিক্সের এই সিরিজে এমন একটি চরিত্র রাখা হয়েছে যা দেখতে এবং আচরণে হুবহু তার মতো। তিনি দাবি করেন, ২০২১ সালে আরিয়ান খান মাদক মামলার সেই বহুল চর্চিত ঘটনার জেরে তাকে উপহাস করতে এবং তার ভাবমূর্তি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই চরিত্রটি চিত্রায়িত করা হয়েছে।

শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং নেটফ্লিক্সের কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি তার সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ এবং বিতর্কিত দৃশ্যগুলোর প্রচার বন্ধ করার জন্য নিষেধাজ্ঞার আবেদনও জানিয়েছেন তিনি।

সিরিজ প্রসঙ্গ ‘দ্য বা***ডস অফ বলিউড’ আরিয়ান খানের পরিচালনায় প্রথম কাজ। রেড চিলিজের ব্যানারে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, লক্ষ্য ও রাঘব জুয়ালের মতো তারকারা। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘আসমান সিং’ নামের এক বহিরাগত ছেলেকে ঘিরে, যে বলিউডের গ্ল্যামারের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও বিশৃঙ্খলার মুখোমুখি হয়। এটি একটি আত্মসচেতন ব্যঙ্গাত্মক ড্রামা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au