সর্বশেষ

ভয়াবহ শারীরিক সমস্যার কথা প্রকাশ করলেন ক্লেয়ার ফয়

  • 8:57 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি-  নেটফ্লিক্সের রাজকীয় ড্রামা সিরিজ ‘দ্য ক্রাউন’-এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় সম্প্রতি তার জীবনের এক ভয়াবহ শারীরিক সমস্যার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি অজ্ঞাতসারেই শরীরের ভেতরে পরজীবী বহন করে আসছিলেন। মরক্কো ভ্রমণের সময় কোনোভাবে এই সংক্রমণের শিকার হয়েছিলেন বলে ধারণা করছেন ৪১ বছর বয়সী অভিনেত্রী।

জেসি এবং লেনি ওয়্যারের জনপ্রিয় পডকাস্ট ‘টেবিল ম্যানার্স’-এ অংশ নিয়ে ক্লেয়ার ফয় তার এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি বলেন, বেশ কয়েক বছর আগে আমি পরজীবী দ্বারা সংক্রমিত হই। এটি ছিল অত্যন্ত বিরক্তিকর। আমি কোনো কারণ ছাড়াই ক্রমাগত ওজন হারাচ্ছিলাম এবং বুঝতে পারছিলাম না আসলে কী ঘটছে।

চিকিৎসকের কাছে যাওয়ার পর বিষয়টি জানাজানি হলে তিনি মানসিকভাবে বেশ ধাক্কা খান। চিকিৎসকের বরাত দিয়ে তিনি মজা করে বলেন, পরজীবীগুলো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াত। বিষয়টি সত্যিই খুব জঘন্য ছিল।

এই সংক্রমণ থেকে মুক্তি পেতে ক্লেয়ার ফয়কে তার খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন আনতে হয়েছে। সংক্রমণের চিকিৎসায় কড়া অ্যান্টিবায়োটিক নিতে অনিচ্ছুক হওয়ায় তিনি বিকল্প উপায়ে ‘প্যারাসাইট ক্লিনজিং’ শুরু করেন। এর অংশ হিসেবে তিনি ক্যাফেইন গ্রহণ পুরোপুরি ছেড়ে দিয়েছেন।

খাদ্যাভ্যাস নিয়ে তিনি আরও জানান, তিনি এখন চিনি এবং গ্লুটেনমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন। একটি অটো-ইমিউন কন্ডিশন (শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার ত্রুটি) নিয়ন্ত্রণে রাখতেই এই কঠোর নিয়ম মেনে চলছেন তিনি। শরীরের প্রদাহ কমাতে তিনি বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রেও বেশ সচেতন।

গত মাসেই ‘সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফয় জানিয়েছিলেন যে, ছোটবেলা থেকেই নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাওয়ার কারণে তিনি একসময় ভেবেছিলেন তার বয়স হয়তো ৪০ পার হবে না। তবে বর্তমানে ৪১ বছর বয়সী এই তারকা নিজের স্বাস্থ্য নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

রানি এলিজাবেথের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য দুটি এমি এবং একটি গোল্ডেন গ্লোব জয়ী এই অভিনেত্রী খুব শিগগিরই পর্দায় ফিরছেন। এনিড ব্লাইটনের ফ্যান্টাসি গল্প অবলম্বনে ‘দ্য ম্যাজিক ফ্যারাওয়ে ট্রি’ এবং ব্ল্যাক কমেডি ‘স্যাভেজ হাউস’-এ তাকে দেখা যাবে।

উল্লেখ্য, চিকিৎসকদের মতে ভ্রমণের সময় অপরিচ্ছন্ন খাবার বা পানি এবং যথাযথভাবে হাত ধোয়ার অভ্যাসের অভাবে এ ধরনের পরজীবী সংক্রমণ হতে পারে। এ ক্ষেত্রে দুই সপ্তাহের বেশি পেটব্যথা, ডায়রিয়া বা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au