সর্বশেষ

ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা, বিতর্কে ওমর সানী

  • 12:56 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে বইছে নতুন হাওয়া। প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের পাশাপাশি আলোচনায় উঠে আসছে বিনোদন অঙ্গনের তারকারাও। সম্প্রতি সংগীতশিল্পী রবি চৌধুরীর ধানের শীষের পক্ষে প্রচারণা ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী লেখেন, ‘বের করেন কোনো কিছু, আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’

পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি কার্যত নেটিজেনদের উদ্দেশে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন-আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন কি না, তার প্রমাণ দেখাতে। তবে এই চ্যালেঞ্জের পরই সামাজিক মাধ্যমে উঠে আসে তার স্ত্রীর রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গ।

ওমর সানীর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী একসময় আওয়ামী লীগের রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র কিনতেও গিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ যুক্ত হয়েছেন। সেখানে সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, নায়িকা শিমলাসহ অনেকে প্রকাশ্যেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তবে অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন-এমন অভিযোগে এসব তারকার অনেকেই সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন।

এই প্রেক্ষাপটে ওমর সানীর পোস্টকে দেখা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা হিসেবে। কারণ, শোবিজ অঙ্গনে আগে থেকেই আলোচনা চলছিল-আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন বলে পরিচিত কিছু শিল্পী হঠাৎ করেই ধানের শীষে ভোট চাইছেন।

যদিও ওমর সানীর পোস্টের প্রতিক্রিয়া একমুখী ছিল না। কেউ কেউ তাকে সরাসরি আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ তার অতীত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার স্ত্রী মৌসুমীর রাজনৈতিক ভূমিকা।

বর্তমানে মৌসুমী কোনো রাজনৈতিক দলের সঙ্গেই সক্রিয় নন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au