সর্বশেষ

বাংলাদেশের প্রেক্ষাগৃহে আলোচিত তিন হলিউড সিনেমা

  • 2:31 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- বাংলাদেশের প্রেক্ষাগৃহে হলিউডের তিনটি আলোচিত সিনেমা চলছে। স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে চলছে ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ ও ‘প্রাইমেট’।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে সিনেমাগুলো দর্শক-সমালোচকদের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের দর্শকরাও সিনেমাগুলো উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।

২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল –  গত বছরের জুনে মুক্তি পায় ‘২৮ ডেজ লেটার’ সিরিজের সিনেমা ‘২৮ ইয়ার্স লেটার’। অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত পরিচালক ড্যানি বয়েল নির্মিত এই সিনেমাটি দারুণ সাফল্য পায়। সেই সাফল্যের রেশ ধরেই এই সিরিজের আরও একটি সিনেমা নির্মাণ করেন পরিচালক নিয়া ডা কস্টা; ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ নামের এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় গত ১৬ জানুয়ারি। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন র‍্যালফ ফিয়েনেস, জ্যাক ওকনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান, চি লুইস-প্যারিসহ অনেকে।

মার্সি – বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রযোজনা করেছেন চার্লস রোভেন এবং বেকমাম্বেটভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট এবং রেবেকা ফার্গুসন। ‘মার্সি’ ভবিষ্যৎ সময়কে কেন্দ্র করে নির্মিত একটি চিত্রনাট্য। যেখানে প্রধান চরিত্র ক্রিস র‍্যাভেন নামে একজন ডিটেকটিভের, যার স্ত্রী মারা যায় এবং তিনি সেই হত্যার অভিযোগে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে মামলা চলে একটি অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিচারকের সামনে। ওই গোয়েন্দাকে মাত্র ৯০ মিনিট সময় বেঁধে দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তা না হলে এআই নিজেই তার ভাগ্য নির্ধারণ করবে। এমনই গল্পে এগিয়ে যায় সিনেমাটি।

প্রাইমেট –  আমেরিকান হরর সিনেমা ‘প্রাইমেট’ পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। এটি ২০২৫ সালে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ২০২৬ সালের ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। হাওয়াইয়ের এক প্রত্যন্ত পাহাড়ি বাড়িতে পোষা শিম্পাঞ্জি বেনের হঠাৎ হিংস্র হয়ে উঠায় একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে। শিম্পাঞ্জির হাত থেকে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠে একটি পরিবার। বেঁচে থাকার লড়াইয়ের ভেতর দিয়ে এগোনো এই পরিবারের ভয়ংকর পরিণতি দিয়ে এগিয়ে যাবে গল্পটি। এতে অভিনয় করেছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার, ট্রয় কোটসুর, ভিক্টোরিয়া ওয়াইন্ট, গিয়া হান্টারসহ অনেকে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au