সর্বশেষ

হল সংকটে ইউটিউবেই আসছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

  • 2:44 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে এই অভিনেত্রীকে নিয়ে সৈয়দ আর ইমন বানিয়েছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা। তবে কোনো দেশেই হলমালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি। হতাশ হয়ে তাই সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবে অর্ধাঙ্গিনী মুক্তি দেওয়ার।

নির্মাতা সৈয়দ আর ইমন বলেন, ‘পরিকল্পনা করেছিলাম ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার। তখন জুলাই গণ-অভ্যুত্থান হয় এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তারপর নানা রকম জটিলতার কারণে আমাদের রিলিজ ডেট পেছাতে হয়েছে। যুক্তরাষ্ট্রেও আমরা হল পাচ্ছি না। কদিন পরেই রোজা শুরু হবে। আমাদের স্পনসররা আর অপেক্ষা করতে চাইছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে রিলিজ করে দেব।’

নির্মাতা জানান, বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই ঈদের আগেই সিনেমাটি বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে অর্ধাঙ্গিনী। গল্প এগিয়েছে মৌসুমীকে কেন্দ্র করে। সৈয়দ আর ইমন বলেন, ‘সময়ের সঙ্গে মানুষের জীবনের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে জীবনযুদ্ধের ধরনটাও। এখন মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না। এমন ভাবনা থেকেই তৈরি হয়েছে সিনেমাটির গল্প।’

অর্ধাঙ্গিনীর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। তীব্র শীতে কষ্ট করে শুটিং করতে হয়েছে সবার। নির্মাতা বলেন, ‘সবাই অনেক কষ্ট করে শুটিং করেছেন। বিশেষ করে মৌসুমী আপা যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে আট ঘণ্টা পাহাড়ের ওপর প্রচণ্ড বাতাসে কীভাবে শুটিং করেছেন, তা ভেবে এখনো অবাক হই।’

সৈয়দ ইমরান জানিয়েছেন, টেলিফিল্ম বানানোর পরিকল্পনা করেই শুটিং শুরু হয়েছিল অর্ধাঙ্গিনীর। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে অর্ধাঙ্গিনীর একটি প্রিমিয়ার শো করা হয়। সে সময় এর দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরে সিদ্ধান্ত হয় হলে মুক্তি দেওয়ার। নতুন করে সংযোজন-বিয়োজন শেষে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ ঘণ্টা ৫৬ মিনিট।

মৌসুমী ছাড়া অর্ধাঙ্গিনী সিনেমায় আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন তরিকুল ইসলাম মিঠু। সংগীত আয়োজন করেছেন মেহেদী হাসান তামজিদ।

এই শাখার আরও খবর

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

মেলবোর্ন, ২৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইস্পাতশিল্পে বড় ধাক্কা সামাল দিতে ইস্পাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কাস্টম কর্তৃপক্ষের জারি করা…

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au