সর্বশেষ

আসছে রাজনৈতিক গল্পে নির্মিত নাটক ‘ঢাকা ২৬’

  • 7:44 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- এক নেতার আশীর্বাদ পেতে দুই কর্মীর প্রতিযোগিতা এবং তাদের মধ্যে দ্বন্দ্বের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ঢাকা ২৬’।

ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্বাচন ঘিরে প্রচার হবে নাটকটি। নাটকের চিত্রনাট্যে দেখাবে, একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মী; তাদের মধ্যে কে নেতার কাছের মানুষ হবে, কে নেতাকে নিজের কর্মক্ষমতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা রূপ নেয় দ্বন্দ্বে।

এর মধ্যে তাদের জীবনে আসে এক নারী, যাকে দুজনেই ভালোবাসে ফেলেন। আর এই নিয়ে শুরু হয় নতুন জটিলতা। এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হয় স্বয়ং নেতাকে। কিন্তু তিনি নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। এই দুই কর্মীর শেষ পরিণতি কী হয় সেই গল্পেই এগিয়ে যাবে নাটকটি। নির্মাতা ইশতিয়াক আহমেদ বলেন, চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানান গল্প। এমনই এক রাজনৈতিক প্রেক্ষাপটকে হাস্যরসে তুলে ধরা হয়েছে নাটকে। আশা করছি দর্শকের পছন্দ হবে।

নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক মানুষ। নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেওয়ার। দর্শকদেরও টানবে। তাসনুভা তিশা বলেন, নাটকের গল্পটি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে।

গেল জানুয়ারির শেষদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে নাটকটির। নির্মাতা ইশতিয়াক জানিয়েছেন, নাটকটি ইউটিউব চ্যানেল ‘এটিভি ইউএস’ এ শিগগিরই প্রচার হবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au