সর্বশেষ

মিথ্যা গুজব নিয়ে বিরক্তি, মুখ খুললেন ম্রুণাল

  • 8:47 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার

মেলবোর্ন, ১৪  ফেব্রুয়ারি- গেল কয়েক মাস ধরেই দক্ষিণের তারকা অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। এর মাঝে নতুন করে যোগ হয়, আসন্ন ১৪ ফেব্রুয়ারি নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি দুজনের কেউই।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণাল বিয়ে করতে যাচ্ছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ খবরের ‘কোনো সত্যতা নেই’।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ম্রুণাল নিজেই। চলমান জল্পনাকে সরাসরি উড়িয়ে দেন তিনি। ভারতীয় গণমাধ্যম গালাট্টা প্লাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের প্রশ্নে বিস্ময়ের সঙ্গে ম্রুণালের জবাব, ‘আমি তো কিছু বলিনি!’

অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হচ্ছে ১৪ ফেব্রুয়ারিই ১ এপ্রিল হয়ে যাবে, এপ্রিল ফুলস ডে! কে এসব শুরু করল, জানি না। আমাকে উদ্ধৃত করা হয়েছে, কিন্তু আমি তো কিছু বলিনি। ওরা লিখেছে, ‘‘ম্রুণাল বলেছেন।’’ আমি ভাবলাম, বাহ! বেশ সুন্দরভাবে বানিয়ে বলা হয়েছে। এভাবে মিথ্যা ছড়ানো সত্যিই ভয়ের।’

প্রসঙ্গত, ধানুশ ও ম্রুণালের সম্পর্ক নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রথম আলোচনা শুরু হয় ২০২৫ সালের আগস্টে।

সেই সময় ম্রুণালের ছবি ‘সন অব সরদার ২’–এর প্রিমিয়ারে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার আগে ধানুশের ছবি ‘তেরে ইশক ম্যায়’-এর পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বিয়ের গুঞ্জন নিয়ে জানান, এমন কোনো পরিকল্পনাই নেই। ম্রুণালকে নিয়ে এটি একটি ভিত্তিহীন তথ্য। অভিনেত্রী এই মুহূর্তে পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সামনেও অনেকদিন তার ব্যস্ততা রয়েছে।

ফেব্রুয়ারিতে তার একটি ছবি মুক্তির কথা রয়েছে, মার্চে মুক্তি পাবে আরেকটি তেলেগু ছবি। এত কাজের মাঝখানে বিয়ের পরিকল্পনা করার প্রশ্নই ওঠে না বলে সূত্রটি জানায়।

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au