সর্বশেষ

৫০ বছরেও যুবতী, চিত্রাঙ্গদার রূপচর্চার রহস্য ফাঁস

  • 9:23 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার

মেলবোর্ন, ১৪  ফেব্রুয়ারি- উপায়টি ঘরোয়া হলেও আরামদায়ক নয় বলেই মনে করেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ফেশিয়াল বা ক্রিম আরামের ও ঝক্কিহীন। কিন্তু তাতে বিশ্বাস নেই তার। গত আড়াই বছর ধরে তিনি উপকার পাচ্ছেন ‘যন্ত্রণাদায়ক’ টোটকা মেনেই বলে জানিয়েছেন চিত্রাঙ্গদা সিং।

এর আগে ২০০৩ সালে সিনেমা ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ দেখে চিত্রাঙ্গদা সিংয়ের রূপে মুগ্ধ হননি— এমন মানুষ খুব কমই আছেন। বর্তমানে অভিনেত্রীর বয়স ৫০। এই বয়সে কেতাদুরস্ত প্রসাধনী ও চিকিৎসার সাহায্য ছাড়া সুন্দর থাকা যায় না। কিন্তু চিত্রাঙ্গদা বললেন ভিন্নকথা— সাদামাটা উপায়েও সুন্দর থাকা যায়। তবে উপায়টি ঘরোয়া হলেও আরামদায়ক নয় বলেই জানান তিনি। অভিনেত্রী বলেন, কারণ ফেশিয়াল বা ক্রিম ঝক্কিহীন। কিন্তু সৌন্দর্য আসে যন্ত্রণা থেকেই। তাই কঠিন পথই বেছে নিয়েছেন তিনি।
অর্ধেক করলা, একটি বিট ও পাঁচটি আমলকী দিয়েই রূপচর্চা সেরে ফেলেন অভিনেত্রী। সকাল-সকাল উঠে এই তিনটি উপকরণ থেকে কোল্ড-প্রেস পদ্ধতিতে রস বার করে নেন। এটা ফল, সবজি বা বীজ থেকে তেল ও রস সংগ্রহের একটি প্রাচীন ও আধুনিক পদ্ধতি হাইড্রোলিক প্রেস। এ পদ্ধতিতেই রস বার করা দরকার বলে মনে করেন চিত্রাঙ্গদা।

কারণ এর ফলে সবজির রসে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। এর সাহায্যেই দেহ থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। রূপ ও স্বাস্থ্যের জন্য এ রকম ডিটক্সেই ভরসা রয়েছে অভিনেত্রীর। প্রতিদিন সকালে খালি পেটে এই রস পান করেন তিনি।

চিত্রাঙ্গদার রূপচর্চার চমক এখানেই। গত আড়াই বছর ধরে রূপচর্চা বলতে তিনি স্বাস্থ্যরক্ষাকেই বুঝেছেন। শরীরকে ভেতর থেকে পরিষ্কার রেখেই নাকি তিনি ফল পেয়েছেন। আর আপনিও অভিনেত্রীকে অনুসরণ করতে পারেন।

এই শাখার আরও খবর

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

মেলবোর্ন, ২৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইস্পাতশিল্পে বড় ধাক্কা সামাল দিতে ইস্পাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কাস্টম কর্তৃপক্ষের জারি করা…

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au