সর্বশেষ

ক্যারিয়ার নিয়ে যা জানালেন ৬৩ বছরের মিশেল ইয়ো

  • 9:39 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ১৪  ফেব্রুয়ারি- বার্লিন চলচ্চিত্র উৎসবে মার্কিন রাজনীতি নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বেশ কৌশলী ও বিনয়ী অবস্থান নিলেন অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। বর্তমানে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিরতা নিয়ে তার ব্যক্তিগত মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সরাসরি তা এড়িয়ে যান। ইয়ো সাফ জানিয়ে দেন, যে বিষয়ে আমার সম্যক ধারণা নেই, তা নিয়ে কথা না বলাই শ্রেয়।

সুইজারল্যান্ডের বাসিন্দা এবং মালয়েশিয়ান নাগরিক এই অভিনেত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার মতো অবস্থানে আমি নেই। আমি দাবি করতে পারি না যে আমি সেখানকার সব পরিস্থিতি বুঝি। তাই অজানা বিষয় নিয়ে মন্তব্য না করাই ভালো। রাজনীতির বদলে ইয়ো এখন সম্পূর্ণভাবে সিনেমা এবং এর ভবিষ্যৎ নিয়ে মনোনিবেশ করতে চান।

ইদানীং আলোচনা চলছে যে মানুষের মনোযোগের সময় কমে আসায় সিনেমা তার গুরুত্ব হারাচ্ছে। তবে এই ধারণার সঙ্গে একমত নন মিশেল ইয়ো। তিনি বলেন, অনেকে বলেন সিনেমা টিকবে না, কিন্তু আমি তা বিশ্বাস করি না। যখন মানুষ সিনেমা হলে যায়, তখন সে নিজের ফোন বন্ধ করে একটি নির্দিষ্ট গল্প দেখার সিদ্ধান্ত নেয়। সিনেমা এমন এক জায়গা যেখানে আমরা একসঙ্গে হাসি, কাঁদি এবং জীবনকে উদযাপন করি। এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।

সংবাদ সম্মেলনে ইয়ো ইউরোপীয় নির্মাতাদের সঙ্গে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে মেক্সিকান চলচ্চিত্র নির্মাতা গুইলারমো দেল তোরোর সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেন, আমি তার সঙ্গে একটি সিনেমা করার জন্য মুখিয়ে আছি। আশা করি ইউরোপীয় পরিচালকরা আমার কথা ভাববেন। আমি আবারও এখানে ফিরতে চাই এবং বিশ্বসেরা নির্মাতাদের সঙ্গে কাজ করতে চাই।

হলিউডে এশীয় অভিনয়শিল্পীদের অবস্থান নিয়ে ইয়ো বলেন, এই লড়াই এখনো চলছে। ‘ক্রেজি রিচ এশিয়ানস’ বা ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’-এর মতো সিনেমা নির্মাণ করা কতটা কঠিন ছিল, তা স্মরণ করে তিনি বলেন, যখন ক্রেজি রিচ এশিয়ানস তৈরি হচ্ছিল, তখন সবাই বলেছিল এটি সফল হবে না। কিন্তু এটি মানুষের মনে দাগ কেটেছিল। আজ আমি এখানে দাঁড়িয়ে গোল্ডেন বেয়ার পুরস্কার পেয়েছি শুধু একটি সিনেমার জন্য নয়, বরং আমার জেদ আর ধৈর্যের কারণে। আমি দমে যাইনি বলেই আজ পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি।

গত রাতে ‘আনোরা’ খ্যাত পরিচালক শন বেকারের হাত থেকে সম্মানসূচক ‘গোল্ডেন বেয়ার’ আজীবন সম্মাননা গ্রহণ করেন মিশেল ইয়ো। বেকার তাকে ‌‘এক প্রজন্মে একবার জন্ম নেওয়া অনন্য প্রতিভা’ হিসেবে অভিহিত করেন। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে ইয়ো তার প্রয়াত বাবার কথা স্মরণ করেন এবং জানান যে, বাবার শেখানো শৃঙ্খলা আর আদর্শই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডে বয়সবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৬৩ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, কাউকে আমাদের সীমাবদ্ধতা নির্ধারণ করতে দেব না। বয়স হয়েছে বলেই আমাকে শুধু দাদির চরিত্রে অভিনয় করতে হবে—এমনটা আমি মানি না। আমি এখনো অ্যাকশন করতে পারি এবং আমি তা করেই ছাড়ব।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au