সর্বশেষ

বিসিএলে উপেক্ষিত রাব্বি-জীবন-মুশফিকরা

  • 4:29 pm - February 17, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি-আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। এই আসরের জন্য গত রোববার ৪ দলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে সাউথ জোনের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত, ইস্ট জোনে ইয়াসির আলী চৌধুরী ও সেন্ট্রাল জোনে মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখা হয়েছে।

সবশেষ বিপিএলে ফিক্সিং সন্দেহে খেলতে পারেননি এনামুল হক বিজয়-মোসাদ্দেক হোসেনরা। তবে আসন্ন বিসিএলে দেখা যাবে তাদের। তবে সবশেষ অদম্য কাপে না থাকা মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, মুশফিক হাসানদের সুযোগ হয়নি এই টুর্নামেন্টেও। ঠিক কী কারণে তাদের মতো তরুণদের সুযোগ হয়নি সেই বিষয়ে অবশ্য জানা যায়নি।

তবে খেলতে না পারার আক্ষেপ রয়েছে যুব এশিয়াকাপ জয়ী সাবেক অধিনায়ক রাব্বির। তিনি বলেন, ‘আক্ষেপ কিনা জানি না, তবে একটু খারাপ লাগা তো কাজ করছেই। একজন খেলোয়াড় হিসেবে আমরা যত ম্যাচ খেলব, যত সুযোগ আসবে, তত শিখতে পারব। আমাদের জাতীয় দলের যে ভাইয়েরা রয়েছে, তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারতাম।’

এই টুর্নামেন্ট নিয়ে তার ভাষ্য, ‘একটা অন্যরকম ভালোলাগা তো আছেই, একটা অন্যরকম অভিজ্ঞতাও। তারা অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আমাদের দেশের হয়ে। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করা বা ম্যাচ খেলার সুযোগ যদি পাওয়া যায় পাওয়া যেত, তাহলে আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে ভালো হতো।’

দেশের ঘরোয়া এসব টুর্নামেন্টেই যদি তরুণ ক্রিকেটাররা সুযোগ না পান তাহলে আর কোথায় পাবেন! বিসিবির উচিত ভবিষ্যতের ক্রিকেটারদের তুলে আনতে আরও ভালো ব্যবস্থাপনা।

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…

আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরের শেষভাগে শুরু হতে পারে ভোটগ্রহণ

মেলবোর্ন, ৭ জুন- দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং…

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

রামিসা হত্যা মামলার রায় আজ

মেলবোর্ন, ৭ জুন- রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের…

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au