সর্বশেষ

বৃষ্টিতে পণ্ড জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ, অস্ট্রেলিয়ার বিদায়

  • 6:02 am - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ফেব্রুয়ারি-পাল্লেকেলের আকাশ কাঁদল, আর সেই কান্নায় ভেসে গেল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন। বেরসিক বৃষ্টির কারণে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আর তাতেই কপাল পুড়ল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। মাঠের লড়াই ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল মিচেল মার্শদের। অন্যদিকে, প্রকৃতির আশীর্বাদে ১ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে সুপার এইটে পা রাখল জিম্বাবুয়ে।

পাল্লেকেলেতে বৃষ্টির দাপটে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ম্যাচের টস পর্যন্ত হতে পারেনি। টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। নিয়ম অনুযায়ী দুই দলই ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়। এই ১ পয়েন্টই জিম্বাবুয়ের জন্য ‘সোনার হরিণ’ হয়ে দেখা দিল।

‘বি’ গ্রুপে টানা দুই জয়ের পর পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট মিলিয়ে তাদের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫। অন্যদিকে, শ্রীলঙ্কা টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার ঝুলিতে বর্তমানে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। ওমানের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি বাকি থাকলেও তা এখন শুধুই নিয়ম রক্ষার। কারণ, সেই ম্যাচে জিতলেও অজিদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৪, যা জিম্বাবুয়ের (৫) চেয়ে কম। ফলে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্ট শেষ করতে হলো ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড…

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au