সর্বশেষ

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে যা বললেন ভারতীয় ব্যাটার

  • 5:23 am - February 22, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি-সিরিজের প্রথম ম্যাচ জিতে শুরুতেই লিড নিয়েছিল ভারত নারী দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া নারী দল। তাতে সিরিজেও সমতা ফেরে। তাই ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিকদের ১৭ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত।

অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন স্মৃতি মান্দানা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

এই সিরিজ শুরুর আগে স্পষ্টতই ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। তবে ডব্লিউপিএলের পরপর শুরু হওয়া সিরিজে চমক দেখাল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ জয়কে বড় পাওয়া হিসেবেই দেখছেন স্মৃতি।

ভারতীয় এই ওপেনার বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো দারুণ ব্যাপার। পুরো দলের জন্য খুশির। নিজেও অবদান রাখতে পেরেছি।’

‘জেমি নামার পর সিঙ্গেল রান নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছি। আমার মনে আছে, ২০১৬-তেও তাদের হারিয়েছিলাম। আবার অনেক দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেললাম। তাই সিরিজ জিততে পেরে খুব ভালো লাগছে।

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au