সর্বশেষ

আসিফ আকবরের মতামত উনার ব্যক্তিগত, বিসিবির নয়: আমজাদ হোসেন

  • 5:56 am - February 22, 2026
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

২২ ফেব্রুয়ারি-ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে করা বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে ‘ব্যক্তিগত মতামত’ বলে অভিহিত করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, আসিফ আকবরের এই মন্তব্য বিসিবিকে প্রতিনিধিত্ব করে না।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে কথা বলেন আসিফ আকবর। আসিফ বলেন, ‘যারা (গণমাধ্যম) তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন, তারা তো (বিসিবিতে বা মিরপুর স্টেডিয়ামে) আসবেনই। সাথে আমরা পোর্টফলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না। তাদেরকে আমরা ডেকে এনে বসব (এমন প্ল্যান ছিল)। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের (ফারুক আহমেদের আঙুল উঁচানো ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যম মারফতে) ঘটনাটা ঘটলো। ক্রীড়া প্রতিমন্ত্রী সাথে সাথে এসে উনি ফাটাকেস্টর মত একটা অর্ডার দিয়ে দিলেন। সব কিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’

এছাড়া দায়িত্ব গ্রহণের পরপর বিসিবি সিইওকে ফোন করে গণমাধ্যমের প্রবেশাধিকারের ব্যাপারে নির্দেশ দেওয়ার বিষয়েও সমালোচনা করেন আসিফ- যা নিয়ে তোপের মুখে পড়েছে গোটা বিসিবি।

এবার এ ব্যাপারে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেছেন, ‘আমি ঠিক জানি না। আমি দেখিওনি, শুনিওনি। প্রথম শুনলাম। তবে কখনই আমার মনে হয় না… ফাটাকেস্ট শব্দটাও আমি কখনও শুনিনি। পজিটিভ না নেগেটিভ আমার ধারণা নেই।’

তবে এই বোর্ড কর্তা মানছেন, পরস্পর শ্রদ্ধাবোধ অটুট রেখেই মন্তব্য করা উচিৎ, ‘স্পোর্টস খেলার মাঠ থেকে অরগানাইজার এটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা। যখন দুটো দল খেলে পরস্পরকে শ্রদ্ধা করেই খেলে। এনএসসির অধীনে ক্রীড়া ফেডারেশনগুলো আছে। ক্রিকেট বোর্ড বা ফেডারেশনের সাথে সবসময় মন্ত্রণালয়ের সুসম্পর্ক বজায় ছিল। সবসময় ইনশাআল্লাহ থাকবে।’

আসিফ আকবরের মন্তব্যকে ব্যক্তিগত মতামত বলেও দাবি করেন আমজাদ, ‘যদি এ ধরনের কিছু বলেও থাকে, এ ব্যাপারে আপনাদের উনার সাথে কথা বলতে হবে। এটা উনার মতামত ছিল, বোর্ডের না। তার ব্যক্তিগত মতামত।’

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au