সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের ৯৫ রানে গুটিয়ে বড় জয় ইংল্যান্ডের

  • 2:40 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। এরপরও দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংলিশরা। শুরুতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড। জাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি শ্রীলঙ্কার। পাওয়ার প্লে শেষ হতে না হতেই প্রথম পাঁচজন ব্যাটারকে হারায় স্বাগতকিরা। উইল জ্যাকস ও জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই চাপে পড়া লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝপথে দলনেতা দাসুন শানাকা দলের হাল ধরার চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হার মেনে নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটি খেলেন দাসুন শানাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। এছাড়া ১০ রান করে করেন দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকসেনা। বাকি ব্যাটারদের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি। আর রানের দেখা পাননি দুজন ব্যাটারর।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন উইল জ্যাকস। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, লিয়াম ডুসন ও আদিল রশিদ। একটি উইকেট নেন জেমি ওভারটন।

এর আগে পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা দাসুন শানাক। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের।

পাওয়ার প্লেতে হারায় দুই উইকেট। ৭ রান করে আউট হন ওপেনার জস বাটলার। ৩ রানে থামেন জ্যাকব বেথেল। আর আউট হওয়ার আগে ৬ রান করেন টম ব্যান্টন।

এরপর আসা-যাওয়ার মিছিলে হ্যারি ব্রুক ৭ বলে ১৪ ও স্যাম কারান ১১ বলে ১১ রান করেন। এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার ফিল সল্ট ফিফটির দেখা পেয়েছেন। দুনিথ ভেল্লালাগের বলে আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। ৪০ বলে খেলা এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো।

এছাড়া উইল জ্যাকস ২১, লিয়াম ডুসন ৬, জোফরা আর্চার শূন্য, আদিল রশিদ ১ ও জেমি ওভারটন ১০ রান করেন।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুনিথ ভেল্লালাগে। ৪ ওভারে ২৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসেনা।
একটি উইকেট পেয়েচেন দুশমন্থ চামিরা।

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au