সর্বশেষ

সাকিব জাতীয় দলে খেললে আমাদেরই লাভ : আশরাফুল

  • 2:45 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-সাকিব আল হাসান জাতীয় দলে ফিরলে লাভটা হবে দলেরই। এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এখন দলে ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারবেন বলেও মনে করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর সাকিব আর দেশে আসতে পারেননি। তবে সম্প্রতি তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নতুন সরকারও সাকিবকে খেলানোর পক্ষে। বিসিবিও সাকিবকে দলে রাখতে চাইছে।

সাকিবের ফেরার বা ফেরানোর প্রক্রিয়া কতদূর, জানতে চাইলে আশরাফুল বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। আপনাদের মাধ্যমেই যতটুকু শুনতে পারি।’

তবে এ ব্যাপারে আশরাফুল একমত, সাকিবকে এখনও প্রয়োজন বাংলাদেশ দলে। অন্তত ওয়ানডে ফরম্যাট চালিয়ে গেলে সাকিবকে তিনি দেখছে বিশ্বকাপেও।

আশরাফুল বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, ওর যে বয়স, ৩৭ বা ৩৮, সহজেই সে এক ফরম্যাট চিন্তা করলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে এবং আমাদের জন্য বেনিফিট হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং-বোলিং দুইটা কাজই করতে পারে। আমাদের জন্য ভালো হবে যদি তাকে আমরা পাই।’

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, জাতীয় দলে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে। জবাবে আশরাফুল জানান, ‘এই মুহূর্তে যদি টেস্ট দেখেন, খুব চমৎকার সেটআপ। টি-২০ দল দেখেন, সেই দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পরপর খেলছি। সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে তারা যদি বিসিএল সিরিয়াসলি নেয় ভালো খেলে তারা জায়গাগুলো পূরণ করতে পারবে।

যারা খেলছে পারফর্ম করছে। তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রয়োজন। বিসিএলের পর বলতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু হিসেবনিকেশ মেলাতে হবে বাংলাদেশকে। আশরাফুল নজর রাখছেন সেদিকেও।

তিনি বলেন, ‘আমাদের তিন ফরম্যাটের দুই ফরম্যাটেই ভালো খেলছি। ওয়ানডে এক-দেড় বছর ধরে পিছিয়ে আছি, যেটা আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব- তিন জন বড় খেলোয়াড় মিডল অর্ডারের চলে যাওয়ার পর… যারাই খেলছে পারফর্ম করছে তবে ফলাফল আসছে না। মিরাজ চেষ্টা করছে বিসিএল ভালো করে, পাকিস্তান সিরিজ দিয়ে শুরু… ২০২৭ বিশ্বকাপ খেলতে টপ এইটে থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পরট্যান্ট। মিরাজ মনোযোগ রাখছে। আমরাও এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি।’

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au