বিশ্ব

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা: ভারতের তীব্র নিন্দা

  • 10:26 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা: ভারতের তীব্র নিন্দা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ভারত “আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলাকে কঠোরভাবে নিন্দা জানাচ্ছে”।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, মুসলিমদের পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

‘প্রতিটি অন্যায়ের জবাব দেওয়া হবে’

আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামাবাদ যেকোনো “অন্যায় কাজ” করলে তার জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পাকিস্তান। তার ভাষায়, টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক রয়েছে, তবে তা কখনোই পাকিস্তানের বিরুদ্ধে নয়।

দুই দেশের অভিন্ন সীমান্তে সংঘর্ষ তীব্র আকার নেওয়ার প্রেক্ষাপটে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বিমান হামলা চালায় পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের প্রতি ইসলামাবাদের ধৈর্যের সীমা শেষ হয়েছে এবং দুই দেশ এখন “সম্মুখ যুদ্ধে” রয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে মুজাহিদ জানান, ডুরান্ড লাইনের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে “বৃহৎ পরিসরের আক্রমণাত্মক অভিযান” চালাচ্ছে আফগান বাহিনী।

‘আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে’

সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে, তবে আফগান বাহিনীর কাছে “নির্ণায়ক ব্যবস্থা” নেওয়ার সক্ষমতা রয়েছে। তিনি দাবি করেন, গত রাতে পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে।

তার ভাষায়, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছি। এতে বার্তা দেওয়া হয়েছে যে, আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে।”

তোরখামে হাসপাতালে হামলার অভিযোগ

আল জাজিরার সূত্র জানায়, তোরখাম এলাকায় একটি হাসপাতালে বিমান থেকে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত একজন কর্মী আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে সীমিত সম্পদ নিয়েই চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে পাকিস্তান। ছবিঃরয়টার্স

‘উন্মুক্ত যুদ্ধ’ মানে কী

বিশ্লেষকদের মতে, ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণার অর্থ এই নয় যে পাকিস্তানি সেনারা সীমান্ত অতিক্রম করবে। তবে দুই পক্ষের মধ্যে ভারী গোলন্দাজসহ নিয়মিত গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে।

আফগান বাহিনীর কোনো কার্যকর বিমানবাহিনী নেই। ফলে সীমান্ত পেরিয়ে হামলার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত সুবিধা রয়েছে। কাবুল, কান্দাহারসহ বিভিন্ন স্থানে গোলাবর্ষণের কথা জানিয়েছে পাকিস্তান। তাদের দাবি, গোলাবারুদ ভান্ডার ও সামরিক অবকাঠামোই ছিল প্রধান লক্ষ্যবস্তু।

সিঙ্গাপুরের এস. রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক আবদুল বাসিত বলেন, আফগান তালেবানদের পাকিস্তানের মতো সমমানের প্রচলিত সামরিক শক্তি নেই। তাই তারা আত্মঘাতী হামলাকারী ও কামিকাজে ড্রোনের মতো অপ্রচলিত কৌশল বেশি ব্যবহার করতে পারে।

বাজুরে হতাহত, অবকাঠামো ক্ষতি

পাকিস্তানের বাজুর শহরে মর্টার হামলায় বহু মানুষ আহত হয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে সাদ্দিক উল্লাহ খান নামে এক বাসিন্দা বলেন, “আমরা চারজন ঘরে ছিলাম, শেলের আঘাতে সবাই আহত হই। আমার মা ও বোন আহত হয়েছেন। ভাবি মারা গেছেন। পাশের বাড়িতে আমার চাচাতো ভাইও নিহত হয়েছেন।”

আরেক আহত বাসিন্দা সালমান খান জানান, সহকর্মীদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখার সময় প্রথম মর্টারটি তাদের গ্রামে আঘাত হানে। পরপর আরও কয়েকটি মর্টার পড়ে, একটি মসজিদেও আঘাত লাগে। এতে তার বোন ও দুই মেয়ে আহত হয়েছেন। হামলায় একাধিক ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার পাকিস্তান, আফগানিস্তান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছেন বলে রয়টার্স জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এছাড়া ইসহাক দার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও ফোনে কথা বলেন। সীমান্ত উত্তেজনাসহ সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

সূত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au