বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশ্বাস ঢাকার, থাকছে পর্যালোচনার সুযোগ

  • 4:12 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। তবে চুক্তির কোনো ধারা নিয়ে আপত্তি বা প্রয়োজন দেখা দিলে তা পর্যালোচনা ও সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তারা এ তথ্য জানান।

পল কাপুরের নেতৃত্বে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ একটি প্রতিনিধিদল জ্বালানি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার পর ড. খলিলুর রহমান বলেন, পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক রয়েছে। ভবিষ্যতে তা ১৯ শতাংশে উন্নীত না হয়ে কমানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। বাণিজ্য ঘাটতি কমানো ও বাজার প্রবেশাধিকার বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।

চুক্তি নিয়ে সমালোচনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি হঠাৎ করে হয়নি; প্রায় এক বছর আগে বাণিজ্য ঘাটতি ইস্যুতে আলোচনা শুরু হয় এবং এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টানা সংলাপ চলে। চুক্তিতে প্রবেশ ও প্রস্থান—দুই ধরনের ধারা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিক নোটিফিকেশন ছাড়া এটি কার্যকর হয় না এবং প্রয়োজনে ৬০ দিনের নোটিশে চুক্তি থেকে সরে আসার সুযোগ রয়েছে। তার ভাষায়, এই চুক্তি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী নয় এবং অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিও গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংঘাতে ইতিমধ্যে দুজন বাংলাদেশি নিহত ও সাতজন আহত হয়েছেন। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত নিরসনের আহ্বানও জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চুক্তি সংশোধন বা পুনরায় আলোচনার পথ বন্ধ নয়। আন্তর্জাতিক চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ জড়িত থাকে এবং আলোচনার মাধ্যমে ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরির সুযোগ থাকে। তাই চুক্তিটিকে এখনই একপেশেভাবে ইতিবাচক বা নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, কিছু অশুল্ক বাধা দূর করা গেলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়তে পারে এবং উন্নয়ন সহায়তার ক্ষেত্রও প্রসারিত হবে। সরকারের লক্ষ্য দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য পরিবেশ নিশ্চিত করা।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে এবং বাংলাদেশও এর ঝুঁকিতে রয়েছে। প্রতিশ্রুত কিছু জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের সহায়তা চাওয়া হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে জানাবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে দুদিনের সফরে ঢাকায় আসেন পল কাপুর। সফরকালে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে বৈঠকের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেন। কূটনৈতিক মহলের মতে, এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই শাখার আরও খবর

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার…

ব্যাংক হিসাবের বাইরে রয়েছে গোপন সম্পদ? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেলবোর্ন ৭ মার্চ: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতি,…

ইউক্রেন যুদ্ধের ময়দানে সশস্ত্র রোবট, প্রযুক্তিনির্ভর লড়াইয়ে নতুন অধ্যায়

মেলবোর্ন, ৭ মার্চ- রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের যুদ্ধ ধীরে ধীরে এক উচ্চপ্রযুক্তিনির্ভর সংঘাতে রূপ নিয়েছে। আকাশজুড়ে গুপ্তচর ও হামলাকারী ড্রোনের ঝাঁক নিয়মিত উড়তে…

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হতে পারে আজ রাতেই

মেলবোর্ন,৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au