বাংলাদেশ

‘মব’ করে তাড়ানো প্রধান শিক্ষক বরুণ দাস ১৮ মাস পর আবার স্বপদে

  • 7:20 pm - March 05, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
'মব' করে তাড়ানো প্রধান শিক্ষক বরুণ দাস ১৮ মাস পর আবার স্বপদে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- নরসিংদীর পলাশ উপজেলায় দীর্ঘ ১৮ মাসের বিরতির পর পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস আবারও তার দায়িত্বে বহাল হয়েছেন। বুধবার সকালে বিদ্যালয় কার্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তিনি পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন।

প্রায় ১৮ মাস আগে বিদ্যালয়ে একটি মবের মাধ্যমে বরুণ চন্দ্র দাসকে বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে পরবর্তীতে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হয়। বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে পুনরায় প্রধান শিক্ষকের পদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্বভার গ্রহণের সময় বিদ্যালয় সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসও বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং সকলের সহযোগিতা কামনা করি।”

এই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলআমিন ভূইয়া, পলাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ, ২নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সাখাওয়াত মোল্লা, সাবেক মেম্বার ওসমান গাজীসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয় সূত্রের মতে, প্রধান শিক্ষকের পুনর্বহাল পলাশে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au