বাংলাদেশ

পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ উধাও

  • 3:35 am - March 06, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ উধাও। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ মার্চ- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকারে রাখা এক গ্রাহকের প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও হওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ।

ভুক্তভোগী সুমন কুমার দাস বুধবার ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ১৫ অক্টোবর বাগেরহাট শাখার একটি লকারে তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার সংরক্ষণ করা হয়। সম্প্রতি পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য লকার থেকে স্বর্ণ নিতে গেলে দেখা যায়, সেখানে কোনো স্বর্ণালঙ্কার নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্যাংক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানানো হলে তদন্ত কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাচান চৌধুরী এবং পিবিআই পুলিশ সুপার মো. আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট শাখা পরিদর্শনে যান। তারা কয়েক ঘণ্টা ধরে লকার ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন।

সুমন কুমার দাস বলেন, লকারে তার নিজের পাশাপাশি আত্মীয়-স্বজনদের স্বর্ণালঙ্কারও রাখা ছিল। হঠাৎ এভাবে সব স্বর্ণ উধাও হয়ে যাওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার দাবি জানান তিনি।

ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. মনিরুল আমিন জানান, গ্রাহকের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের ঘটনা এই শাখায় প্রথম। তার ভাষ্য অনুযায়ী, লকারে গ্রাহক স্বর্ণ রাখার সময় কোনো আলাদা ঘোষণা দেননি। লকার ব্যবস্থাপনায় গ্রাহকের অংশের চাবি গ্রাহকের কাছেই থাকে এবং ওই অংশের চাবি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকে না। পুরো বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে জানান তিনি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ব্যাংকের লকার থেকে স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের মাধ্যমে কারও গাফিলতি বা সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায় নির্ধারণ করা হবে।

এদিকে একই ভবনে অবস্থিত নগদ ডিস্ট্রিবিউশন হাউজ থেকে প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদিন আগে একটি মামলা হয়েছে। ওই প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মো. মনিরুজ্জামন টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au