সর্বশেষ

ইরানি আরেক জাহাজ থেকে ২০৮ ক্রুকে উদ্ধার করল শ্রীলঙ্কা

  • 12:22 am - March 07, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
ইরানের জাহাজের কাছে যাচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনীর উদ্ধারকারী নৌযান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মার্চ- শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করা ইরানের আরেকটি জাহাজ থেকে ২০৮ জন ক্রুকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইআরআইএস বুশেহর নামের ইরানি জাহাজটি কলম্বো বন্দরের কাছাকাছি শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করে ছিল এবং জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছিল। পরবর্তীতে জাহাজের ক্রুদের নিরাপদে তীরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্ট জানান, শ্রীলঙ্কায় অবস্থিত ইরানের দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনা হওয়ার পর সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক ক্রুদের উদ্ধার করে তীরে নেওয়ার বিষয়ে সম্মতি দেন। এরপর শ্রীলঙ্কা নৌবাহিনীর একাধিক জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয় এবং উদ্ধার অভিযান শুরু করা হয়।

তিনি বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া ২০৮ জনের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন। তাদের জাহাজ থেকে শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজে স্থানান্তর করে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তীতে উদ্ধার হওয়া নাবিকদের ত্রিনকমালি বন্দরের এলাকায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা হামলার শিকার হয়। পরে যুক্তরাষ্ট্র দাবি করে, তাদের সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়। হামলার পর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হলে শ্রীলঙ্কা নৌবাহিনী অভিযান চালিয়ে অন্তত ৩২ জনকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য গালে জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ওই জাহাজে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। পরে নিখোঁজদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো গালে জাতীয় হাসপাতালে রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় ভারত মহাসাগরীয় অঞ্চলেও সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানি জাহাজগুলোকে ঘিরে একের পর এক ঘটনার কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি।

এই শাখার আরও খবর

ফ্রান্স ও জার্মানিতে বিক্ষোভে সংঘর্ষ, প্যারিসে পেট্রলবোমায় পুলিশ সদস্য দগ্ধ

ওটিএন বাংলা: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য এবং শিক্ষা ও জনসেবার অবনতির প্রতিবাদে ফ্রান্স ও জার্মানিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার কয়েকটি শহরে পুলিশের সঙ্গে…

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার…

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়িতে থাকছেন মানিক পশারীর মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি কারও কাছ থেকে হুমকি না পেলেও…

আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে…

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কেন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।…

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, ইরানকে চিঠি পাঠিয়েছেন জেডি ভ্যান্স: আব্বাস আরাগচি

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো ওই চিঠিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au