বাংলাদেশ

ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ

  • 10:26 pm - March 08, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ঢাকা ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মার্চ- ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তার পদত্যাগপত্র জমা দেন। পরে মন্ত্রণালয় তা গ্রহণ করে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের শেষ দিকে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের কানাডায় বাড়ি থাকার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। ৩ মার্চ এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়, কানাডার ‘বেগমপাড়া’ নামে পরিচিত এলাকায় তার স্ত্রীর নামে একটি বাড়ি রয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের পর তাকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে আব্দুস সালাম ব্যাপারী অংশ নিতে পারেননি।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বিকেল সোয়া চারটার দিকে জানান, তিনি কিছুক্ষণ আগে শুনেছেন যে আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জানা যায়, আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা ওয়াসার সূত্র বলছে, চাকরিজীবনে তিনি বেতন-ভাতা হিসেবে প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন।

তার পদত্যাগের মধ্য দিয়ে ঢাকা ওয়াসার শীর্ষ পদে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au