বিশ্ব

হরমুজ সংকটে তেলের বাজার অস্থির

তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার হবে, হুঁশিয়ারি ইরানের

  • 5:00 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১২ মার্চ- মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নষ্ট হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই তেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।

ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। এই অস্থিতিশীলতার জন্য পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্রদের দায়ী করেছে তেহরান।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলে এক লিটার তেলও যেতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, এই দেশগুলোর মিত্রদের কোনো জাহাজ বা ট্যাঙ্কার হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলে সেটিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে হামলা চালানো হবে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জরুরি পদক্ষেপ নিয়েছে। সংস্থাটির ৩২টি সদস্য দেশ যৌথভাবে কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আইইএ-র ইতিহাসে এটিই সবচেয়ে বড় জরুরি হস্তক্ষেপ।

তবে বাজার বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত সরবরাহ সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সংকট কাটাতে যথেষ্ট নয়। কারণ প্রতিদিন যে পরিমাণ তেল হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে সরবরাহ হতো, তা মজুত তেল দিয়ে পূরণ করা প্রায় অসম্ভব।

বিশ্বের জ্বালানি ধমনি হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে এটি ১৯৭০-এর দশকের ঐতিহাসিক তেল সংকটের পর বৈশ্বিক জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। এতে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছেন নেতানিয়াহু, বিরোধীদের অভিযোগ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর দল লিকুদ পার্টি। আরব নেতৃত্বাধীন…

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন…

চার লাখ টাকার ঋণের বোঝা, দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ড ও আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্তের তথ্য প্রকাশ করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক…

উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এ তথ্য নিশ্চিত করেছেন।…

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ তাহসিফের বাবার, ‘প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা’

বিমানবাহিনীর চাকরিচ্যুত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম দাবি করেছেন, তাঁর ছেলে সাঁতারে দক্ষ ছিলেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের…

কুয়েটের ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au