বাংলাদেশ

স্পিকার, ডেপুটি স্পিকার ও নতুন মন্ত্রীকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি

  • 6:30 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
স্পিকার, ডেপুটি স্পিকার ও নতুন মন্ত্রীর শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ- ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার, ডেপুটি স্পিকার এবং মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে একজন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। দুপুর ১২টার কিছু পরে রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে সংসদ অধিবেশনে স্পিকার নির্বাচনের বিষয়টি ঘোষণা করেন সভাপতিত্বকারী জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে এবং সেটি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এই দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও জানান।

রাষ্ট্রপতির সামনে শপথ গ্রহণ করেন আহমেদ আযম খান।

এরপর স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান সভাপতি। নুরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম। পরে প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।

এরপর ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদ অধিবেশনে সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। সেই মনোনয়নটি কায়সার কামালের। তিনি এই দায়িত্ব পালনে সম্মত আছেন বলে সভাপতিকে জানিয়েছেন।

ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপনের জন্য সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদারের প্রতি আহ্বান জানানো হয়। তিনি প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। পরে প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয় এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

এদিকে একই দিনে মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে শপথ নেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। বেলা পৌনে একটার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেন। এরপর রাষ্ট্রপতির সামনে শপথ গ্রহণ করেন আহমেদ আযম খান।

স্পিকার, ডেপুটি স্পিকার এবং নতুন মন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সাংবিধানিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। এর মাধ্যমে সংসদের নেতৃত্ব কাঠামো ও মন্ত্রিসভার নতুন সদস্যদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au