বিশ্ব

কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সাগরে আছড়ে পড়ার পর শুরু উদ্ধার অভিযান

  • 1:53 pm - March 22, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
প্রযুক্তিগত ত্রুটির কারণে কাতারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এটি কাতারের জলসীমার ওপর আছড়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২২ মার্চ-  প্রযুক্তিগত ত্রুটির কারণে কাতারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জলসীমায় আছড়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই ক্রু ও আরোহীদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটি নিয়মিত দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হয়। তবে এতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজদের খুঁজে বের করতে সমুদ্র এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনা ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে একাধিকবার হামলার চেষ্টা চালিয়েছে ইরান।

তবে কাতার কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, সাম্প্রতিক এই হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে কোনো সামরিক হামলার সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ত্রুটিজনিত ঘটনা।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au