সর্বশেষ

চেলসির নারী দলে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান, জানালেন আমিনুল হক

  • 3:58 am - March 23, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার

মেলবোর্ন, ২৩ মার্চ- প্রধানমন্ত্রী তারেক রহমান এর কন্যা জাইমা রহমান এর ফুটবল প্রতিভা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, জাইমা রহমান লন্ডনের বিখ্যাত ক্লাব চেলসি নারী ফুটবল দলে গোলকিপার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন।

এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, “আমাদের জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে খেলার সুযোগ পেয়েছিল। তবে পরবর্তী সময়ে কোনো কারণে হয়তো তিনি পেশাদার ফুটবলে এগিয়ে যাননি।”

সাবেক জাতীয় দলের এই গোলরক্ষক জানান, জাইমার সঙ্গে নিজের অবস্থানের মিল খুঁজে পেয়ে তিনি আনন্দিত। “সে লন্ডনে ফুটবল খেলেছে এবং মজার বিষয় হলো, সে আমার পজিশনেই, অর্থাৎ গোলকিপার হিসেবে খেলত,”—বলেন তিনি।

এছাড়া ব্যক্তিগত পছন্দের দিক থেকেও মিল রয়েছে বলে উল্লেখ করেন আমিনুল হক। তার ভাষায়, “যতটুকু জানি, সে আমার মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক।”

জিয়া পরিবারের ক্রীড়াপ্রেম নিয়েও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এই পরিবার সবসময়ই ক্রীড়াবান্ধব। তাদের দিকনির্দেশনা ও পরামর্শ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

আমিনুল হকের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au