অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক
মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…
মেলবোর্ন, ২৪ মার্চ- পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় কণ্ঠ আতহার আলি খান। আসন্ন আসরের জন্য ঘোষিত ধারাভাষ্যকার ও সঞ্চালক প্যানেলে আন্তর্জাতিক ক্যাটাগরিতে তাকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে আতহার আলি খান মাইক্রোফোন ভাগ করে নেবেন বিশ্ব ক্রিকেটের পরিচিত কণ্ঠগুলোর সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং ডমিনিক কর্ক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে ধারাভাষ্যের অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এটিই হবে আতহার আলি খানের অভিষেক। ফলে বাংলাদেশের দর্শকদের জন্য এটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
এবারের আসরে নতুন মুখ হিসেবে ইংরেজি প্যানেলে যুক্ত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার গ্রিন ব্লুয়েটও থাকছেন এই প্যানেলে।
অন্যদিকে, দীর্ঘদিন খেলোয়াড় হিসেবে পিএসএলে মাঠ মাতানো শোয়েব মালিক এবার নতুন ভূমিকায় দেখা দেবেন। তিনি উর্দু ধারাভাষ্য প্যানেলে যুক্ত হচ্ছেন। তার সঙ্গে থাকছেন সালমান বাট এবং সানা মির।
এছাড়া সঞ্চালক হিসেবে এবার অভিষেক হচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রো-এর। তাদের সঙ্গে নিয়মিত মুখ হিসেবে থাকবেন জয়নাব আব্বাস এবং সিকান্দার বখত।
তারকাখচিত এই ধারাভাষ্য প্যানেলে আরও রয়েছেন আমির সোহেল, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মাইকেল হেইসম্যান, নিক নাইট, বাজিদ খান ও উরুজ মমতাজ খান।
ক্রিকেটবিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মানের এমন একটি প্যানেলে আতহার আলি খানের অন্তর্ভুক্তি বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি ইতিবাচক বার্তা। তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ পিএসএলের সম্প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au