সর্বশেষ

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিনেদিন জিদান, মৌখিক সম্মতির খবর

  • 3:45 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:২৪৬ বার
অবশেষে ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান? ছবি: জিদানের ফেইসবুক পাতা।।

মেলবোর্ন, ২৪ মার্চ- দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএন জানিয়েছে, আগামী বিশ্বকাপের পর কোচের দায়িত্ব নিতে মৌখিক সম্মতি দিয়েছেন ৫৩ বছর বয়সী এই সাবেক তারকা।

বর্তমান কোচ দিদিয়ে দেশম ২০১২ সাল থেকে দায়িত্বে রয়েছেন এবং আসন্ন বিশ্বকাপের পর তার অধ্যায় শেষ হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে জিদানের নাম বহুদিন ধরেই আলোচনায় ছিল।

ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্ভাব্য নতুন কোচের বিষয়ে ইঙ্গিত দিলেও নাম প্রকাশ করেননি। তবে ইএসপিএনের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, সেই দায়িত্বটি নিতে যাচ্ছেন জিদান। বর্তমানে চুক্তির বিস্তারিত এবং কোচিং স্টাফ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ে নেতৃত্ব দেন এবং ২০০৬ বিশ্বকাপের ফাইনালেও তোলেন দলকে। কোচ হিসেবেও তার সাফল্য অসাধারণ। রিয়াল মাদ্রিদ-এর দায়িত্বে থেকে তিনি ইতিহাস গড়েছেন, টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে।

এছাড়া তার অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে লা লিগা, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপসহ একাধিক শিরোপা।

সবকিছু ঠিক থাকলে, আন্তর্জাতিক ফুটবলের অন্যতম বড় মঞ্চে এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জিনেদিন জিদান।

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au