সর্বশেষ

থাইল্যান্ডে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশের আর্চাররা

  • 1:47 am - March 25, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার
অস্ট্রেলিয়ার তিন আর্চারকে হারিয়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মোসা. কুলসুম আক্তার মনি, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ-  থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষদের হারিয়েছেন বাংলাদেশের আর্চাররা। কোয়ালিফিকেশন ও এলিমিনেশন পর্বে একাধিক ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার তিন আর্চারকে হারিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা এবং মোসা. কুলসুম আক্তার মনি।

কম্পাউন্ড মহিলা এককে মোসা. কুলসুম আক্তার মনি এলিমিনেশন রাউন্ডে ১৪৬-১৪১ স্কোরে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথ-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে (শেষ আট) জায়গা করে নেন। তবে বন্যা আক্তার ভারতের সালভে তেজাল রাজেন্দ্র-র কাছে অল্প ব্যবধানে হেরে বিদায় নেন। অন্যদিকে জোমা আক্তার হংকংয়ের প্রতিপক্ষের কাছে হেরে যান।

রিকার্ভ পুরুষ এককে রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফার-কে হারান। আব্দুর রহমান আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ান-কে পরাজিত করে শেষ আটে ওঠেন। এছাড়া রাকিব ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিক-কে হারিয়ে দারুণ পারফরম্যান্স দেখান।

দলগত ইভেন্টেও ভালো করেছে বাংলাদেশ। কম্পাউন্ড মহিলা দল (বন্যা, কুলসুম ও জোমা) ২০৪৬ স্কোর নিয়ে পঞ্চম এবং রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।

সব মিলিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের আর্চারদের এই পারফরম্যান্স আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও শক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au