সর্বশেষ

লিভারপুলে ৯ বছরের অধ্যায়ে ইতি টানছেন সালাহ

  • 2:55 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
নয় বছরের অধ্যায়ের ইতি, মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফুটবলার মোহামেদ সালাহ অবশেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার নয় বছরের বর্ণাঢ্য যাত্রার ইতি ঘটতে যাচ্ছে।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান মিশরীয় এই তারকা। ২০১৭ সালে ইতালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ বলেন, সময় এসেছে বিদায় বলার। তিনি জানান, লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল।

সম্প্রতি নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা যায়। কয়েকটি ম্যাচে বেঞ্চে বসে থাকাও ছিল আলোচনায়। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে ১০ গোল করেছেন সালাহ, যা লিভারপুলে তার ক্যারিয়ারের তুলনায় কম।

বিদায়ের ঘোষণার পর ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌসুমের বাকি সময়টায় সেরা পারফরম্যান্স দিয়ে বিদায় নিতে চান সালাহ।

লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫টি গোল করেছেন তিনি। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার অবস্থান তৃতীয়। তার ওপরে রয়েছেন ইয়ান রাশ ও রজার হান্ট।

লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি লিগ কাপসহ একাধিক শিরোপা জিতেছেন সালাহ। চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা এবং তিনবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

তার বিদায়ের মধ্য দিয়ে লিভারপুলের ইতিহাসের একটি সফল অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au