বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় পাঁচজন নিহত

  • 3:42 am - March 27, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মার্চ- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর সোনাইমুড়ি থেকে একটি প্রাইভেট কারে করে তারা ঢাকা যাচ্ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে চালকসহ ছয়জন ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী ও দুইটি শিশু ছিলেন। তারা একটি রেস্তোঁরায় খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় স্টার লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে পাঁচজনের মৃত্যু হয়। ১৩ বছর বয়সী একটি শিশু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাসটিকে আটক করা হলেও চালককে এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au