বিশ্ব

মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী

  • 9:43 pm - March 28, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি :বিবিসি

মেলবোর্ন, ২৮ মার্চ- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি জোরদার করছে। দেশটির বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ-কে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভাসমান এয়ারবেস হিসেবে পরিচিত এই রণতরীটি ৮০টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম। চলতি মাসের শুরুতেই এটি মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং প্রয়োজন হলে ইরানসংক্রান্ত মার্কিন সামরিক অভিযানে যুক্ত হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্র আরও কয়েকটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস ম্যাসন, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে এবং ইরানসংক্রান্ত অভিযানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রস-ও এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে, যদিও এর নির্দিষ্ট গন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে এবং অঞ্চলটিতে সম্ভাব্য সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৪১ শতাংশ বৃদ্ধি

মেলবোর্ন, ১৯ জুন- সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত…

সিডনির সমুদ্রসৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত লিয়া এখনও লাইফ সাপোর্টে

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি বিচে হাঙরের হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও এক সন্তানের মা লিয়া স্টুয়ার্ট এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে…

জামিন পেলেন না ‘আইএস ব্রাইড’, আদালতের পর্যবেক্ষণ ‘সামান্য ঝুঁকিও গ্রহণযোগ্য নয়’

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কথিত ‘আইএস ব্রাইড’ জেইনাব আহমদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি সামান্য…

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি দূতের

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তবে এ দাবির পক্ষে তিনি…

চীন ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জ্বালানি খাত

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au