বিশ্ব

আল্টিমেটামের চূড়ান্ত পর্যায়

হরমুজ প্রণালী বন্ধ রাখলে মঙ্গলবার ইরানকে ‘নরক’ বানিয়ে দেবেন ট্রাম্প

ট্রাম্পের এই পোস্ট থেকে স্পষ্ট যে, যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হয়, মঙ্গলবার মার্কিন বাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে।

  • 2:57 pm - April 06, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ এপ্রিল- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের ওপর হুমকি দিয়েছেন। সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে তিনি হরমুজ প্রণালী বন্ধ রাখার প্রতিবাদে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও কৌশলগত সেতুগুলোতে সামরিক আক্রমণের হুমকি দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “আগামী মঙ্গলবার হবে ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ – সব একসাথে। এর আগে এমন কিছু দেখেনি কেউ! এখনই হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকে পড়তে হবে! শুধু দেখো।” পাশাপাশি তিনি তার পোস্টে গালিগালাজও ব্যবহার করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের পোস্টকে কঠোর সমালোচনা করছেন। তারা বলছেন, এটি কেবল অন্য দেশের সার্বভৌমত্ব এবং অবকাঠামোর ওপর হুমকি নয়, গালিগালাজের কারণে কূটনৈতিক শিষ্টাচারেরও চরম লঙ্ঘন।

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক বাহিনীর টহল। ছবিঃ সংগৃহীত(২০১৯)

এর আগে ট্রাম্প কোনো হামলা না চালানোর জন্য ইরানকে ১০ দিনের সময় দিয়েছিলেন। সেই সময় শেষ হওয়ার পথে, তিনি নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “মনে আছে, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম? সেই সময় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক!”

ট্রাম্পের এই পোস্ট থেকে স্পষ্ট যে, যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হয়, মঙ্গলবার মার্কিন বাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে।

একই সঙ্গে ট্রাম্প একটি পোস্টে তার শুল্ক নীতির সাফল্যের কথা উল্লেখ করেছেন। তবে শেষেই তিনি ইঙ্গিত দিয়েছেন, “সবকিছুর পাশাপাশি আমরা একই সঙ্গে পরমাণু শক্তিসম্পন্ন দেশ ইরানকে বিদায় করছি।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।

সূত্রঃ স্কাই নিউজ

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au