অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের পরিকল্পনায় অসন্তুষ্ট অস্ট্রেলিয়া

  • 1:48 pm - April 13, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১৩ এপ্রিল- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধের যে ঘোষণা দিয়েছেন, সেটি একতরফা সিদ্ধান্ত ছিল এবং এ বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

অ্যান্থনি আলবানিজের করা এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি অস্ট্রেলিয়ার অসন্তুষ্ট স্পষ্ট।

অস্ট্রেলীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো ধরনের সমন্বয় বা আলোচনা হয়নি। তিনি স্পষ্ট করে জানান, অস্ট্রেলিয়াকে এই পরিকল্পনায় অংশ নিতে বলা হয়নি এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধও আসেনি।

আলবানিজ বলেন, “তারা রাতারাতি এই ঘোষণা দিয়েছে এবং একতরফাভাবে করেছে। আমাদের কাছে এতে অংশ নেওয়ার কোনো অনুরোধ আসেনি।” তিনি আরও বলেন, “আমরা এমন কোনো অনুরোধ পাইনি যেটাতে আমরা সম্মতি দিইনি। আমাদের কাছে যে অনুরোধ এসেছে, তা ছিল উপসাগরীয় দেশগুলোকে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতকে সহায়তা করার বিষয়ে। সেই কারণেই আমরা সেখানে ‘ওয়েডটেইল’ বিমান পাঠিয়েছি, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

ইরান যুদ্ধের কারণে এখনও অচলবস্থা হরমুজ প্রাণালিতে, ছবিঃ সংগৃহীত

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে বলেছেন, এখন থেকে ইরানের বন্দরমুখী বা বন্দর ছাড়ার সব ধরনের জাহাজকে লক্ষ্য করে অবরোধ কার্যকর করা হবে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেন, যুক্তরাষ্ট্র নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থানকারী সব জাহাজকে আটকানোর প্রক্রিয়া শুরু করবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান বা যেকোনো পক্ষ যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা শান্তিপূর্ণ জাহাজে হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

এই ঘোষণার মধ্যেই ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার বলেছেন, ইরান কোনো ধরনের হুমকির কাছে মাথা নত করবে না এবং চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

হরমুজ প্রণালিকে ঘিরে এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে, কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত।

সূত্রঃ নিউজ.এইউ

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au