বাংলাদেশ

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৬৫: স্বাস্থ্য অধিদপ্তর

  • 9:14 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
হামে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল-  দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় নতুন করে আরও চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে। একই সময়ে দেশে নতুন করে ১৬৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে কয়েক হাজারে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ১ হাজার ১৯৭ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ৮০৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর পরিসংখ্যানও বাড়ছে দ্রুত। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হলেও ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৩৬ জন। অন্যদিকে, একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন।

এছাড়া গত এক মাসের কিছু বেশি সময়ে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৯৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের ভিড় বাড়তে শুরু করেছে, যা স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au