বাংলাদেশ

ইইউ’র সঙ্গে ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’র বিষয়ে প্রাথমিক স্বাক্ষর শেষ করল বাংলাদেশ

  • 11:45 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল-  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দীর্ঘ আলোচনার পর “অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)”- এর প্রাথমিক স্বাক্ষর বা ইনিশিয়াল সাইনিং সম্পন্ন করেছে বাংলাদেশ। সোমবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইনিশিয়াল সাইনিং করেন সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইইউর হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাস।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই প্রাথমিক স্বাক্ষর দুই পক্ষের সম্পর্ক আরও গভীর করার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তিটি বাস্তবায়িত হলে বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা ও কূটনৈতিক সমন্বয়ের ক্ষেত্রে নতুন কাঠামো তৈরি হতে পারে।

আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ইনিশিয়াল সাইনিং সম্পন্ন হলেও চূড়ান্ত চুক্তি কার্যকর হওয়ার আগে আরও কিছু আনুষ্ঠানিক ধাপ বাকি থাকবে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au