বাংলাদেশ

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাতকে তলব

  • 3:01 am - April 21, 2026
  • পঠিত হয়েছে:২৬৯ বার
বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরতকে তলব করল ED , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে ওঠা রেশন দুর্নীতি মামলায় ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে। আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাকে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অভিযোগের সময় নুসরাত জাহান পশ্চিমবঙ্গের বসিরহাট আসনের সংসদ সদস্য ছিলেন। সেই সময়ের বিভিন্ন প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে তিনি অবগত ছিলেন বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা। এ কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

তবে জানা গেছে, কলকাতায় নয়, দিল্লিতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন নুসরাত জাহান। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও নুসরতের সঙ্গে কথা বলা যায়নি। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অভিনেত্রী পাঁচ বছর বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সর্বশেষ নির্বাচনে তিনি আর অংশ নেননি।

এই তলবের পর তিনি কী অবস্থান নেন এবং তার আইনজীবীরা কী পদক্ষেপ নেন, সে দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au