বাংলাদেশ

হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান, মধ্যস্থতাকারী ছিলেন সাংবাদিক শিশির

  • 5:39 pm - October 29, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাতে তাঁর সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছিলেন ছাত্রনেতারা। এ প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে গোপন যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৎকালীন এএফপির ঢাকা ব্যুরোর ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দীন শিশির। বর্তমানে তিনি দ্য ডিসেন্টের সম্পাদক।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম জানান, এএফপির ঢাকা ব্যুরোতে তাঁর ডেস্ক থেকে মাত্র এক গজ দূরে বসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পুরো প্রক্রিয়া পরিচালনা করেন শিশির। বিষয়টি জানতেন খুব অল্পসংখ্যক বিশ্বস্ত ব্যক্তি। ছাত্রনেতাদের পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপন এবং দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার তখনো দুই দিন বাকি ছিল। ওই সময়েও নিরাপত্তা বাহিনী এ উদ্যোগের বিষয়ে জানতে পারেনি। বিষয়টি ফাঁস হলে শিশিরসহ এএফপির পুরো দলকে গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটক করা হতে পারত বলে আশঙ্কা ছিল তাঁর।

পোস্টে শফিকুল আলম আরও উল্লেখ করেন, পুরো সময়জুড়ে শিশির শান্ত ও অবিচল থেকে নিজের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ওই সময়ের নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও প্রমাণ গোপনে সংগ্রহ করাও শুরু করেছিলেন তিনি।

এই শাখার আরও খবর

মানবতাবিরোধী অপরাধে হানিফের ফাঁসি, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।…

‘ড. ইউনূস তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন’: ফজলুর রহমান

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তাঁকে তিন-চারটি প্রজন্ম নষ্ট করার জন্য দায়ী করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য…

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ…

সুদের হার বাড়ছে, এরপর কি আরও বড় অর্থনৈতিক সংকট আসছে?

অস্ট্রেলিয়ায় আগামী সপ্তাহে আবারও সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) গভর্নর মিশেল বুলকের পরবর্তী…

কবরের ফেরেশতা নিয়ে ভিন্নমত, গুলিতে নিহত ইসলামি বক্তা

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি বক্তা ইয়াহায়া মাসুসুকাকে। মৃত্যুর পর কবরে দুই ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন,…

সাংবাদিকদের হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ডানপন্থী নেতা টমি রবিনসন

ব্রিটেনের বিতর্কিত অতি ডানপন্থী নেতা টমি রবিনসন দুই সাংবাদিককে হয়রানি এবং তাঁদের ওপর সহিংস হামলার আশঙ্কা তৈরি করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au