বাংলাদেশ

জোহানেসবার্গে গুলিতে নিহত নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আবু নাছের

পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

  • 9:16 pm - April 22, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
নিহত নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আবু নাছের , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু নাছের (৫০)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে জোহানেসবার্গ-এর অদূরে সোয়েটো এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে থেকেই হামলার আশঙ্কা করছিলেন আবু নাছের। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন করেন এবং একজন নিরাপত্তারক্ষীও নিয়োগ দেন। কিন্তু সব সতর্কতার পরও শেষ পর্যন্ত সশস্ত্র হামলার মুখে প্রাণ হারান তিনি।

ঘটনার সময় দোকানের সামনে অবস্থান করছিলেন আবু নাছের। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায়। গুলিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নিশ্চিতভাবেই হত্যার উদ্দেশ্য নিয়েই এ আক্রমণ চালায়।

নিহতের পরিবার দাবি করেছে, এটি কোনো সাধারণ ছিনতাই বা ডাকাতির ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, ব্যবসায়িক বিরোধের জেরে ভাড়াটে খুনিদের মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আবু নাছেরের বড় ছেলে আবু রাফসান জানান, সম্প্রতি একটি বড় ব্যবসায় অংশীদারিত্ব নিয়ে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর সঙ্গে তার বাবার দ্বন্দ্ব তৈরি হয়। এর পর থেকেই তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবু নাছের ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এবং সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। সোয়েটো এলাকায় তার একটি শপিং মলসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।

এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au