দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর
মেলবোর্ন, ২২ এপ্রিল- মাত্র ২৭ দিনের ব্যবধানে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। মানি লন্ডারিং সংক্রান্ত একটি তদন্তে থাকা ব্যবসায়ী দীপক ভট্টর সঙ্গে তার ব্যবসায়িক…
মেলবোর্ন, ২২ এপ্রিল- শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লঙ্কানদের কাছে ৪ উইকেটে হেরে সিরিজে ১-১ সমতায় নেমে এসেছে স্বাগতিকরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে মাত্র ৪ রান তুলতেই জুরাইরিয়া ফেরদৌস বিদায় নেন। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। একপ্রান্তে উইকেট হারালেও ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করেন শারমিন সুলতানা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দলের বিপর্যয়ের মাঝেও লড়াই চালিয়ে যান জ্যোতি। তিনি ১০১ বলে ৫৮ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন। মাঝের দিকে স্বর্ণা আক্তার (১৬), রিতু মনি (১৭) এবং শেষদিকে নাহিদা আক্তার (২০) কিছুটা অবদান রাখলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় দলটি।
শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু ৩টি উইকেট নেন। মালকি মাদারা, নিমাশা মীপাগে ও ইনোকা রানাবীরা নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা দ্রুত আউট হলেও চামারি আতাপাত্তু ৩৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর হার্শিতা সামারাবিক্রমা ও হানসিমা করুণারত্নের দৃঢ় ব্যাটিংয়ে জয়ের পথে এগোয় লঙ্কানরা।
হার্শিতা ৭৬ বলে ৫০ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। হানসিমা ৪০ রান করে আউট হলেও ততক্ষণে ম্যাচ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে শ্রীলঙ্কার হাতে। শেষ পর্যন্ত ৭০ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করে ২১ রানে ৪ উইকেট নেন। এছাড়া সুলতানা খাতুন ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল রাজশাহীতেই। এরপর দুই দল সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au