বাংলাদেশ

হাসপাতালের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

  • 9:50 pm - March 19, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পলাশ নামের ওই যুবক ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১ এর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর অনেক খোঁজাখুঁজির পর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ১৫তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু হয়েছে।

পলাশের ছোট ভাই অলক বিশ্বাস জানান, ৬ মার্চ গার্মেন্টসের ওয়াশিং প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হলে তাকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর দুই দিন আগে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

অলক জানান, তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার শিবপুর গ্রামে। তার বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস।

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

হরিদাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

মেলবোর্ন, ২১ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণ উদ্যোগের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা হরিদাস চন্দ্র (তরণী দাস) চেক জালিয়াতির একটি মামলায় এক বছরের বিনাশ্রম…

চিরন্তন ডাক

মেলবোর্ন, ২১ জুলাই:  বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের, এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের। রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে, ঘরে বসে থাকার সময় আজ…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

মেলবোর্ন, ২১ জুলাই: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au