বাংলাদেশ

কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

  • 2:12 am - April 28, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই তিনি ঢাকায় দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি।

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটে জন্ম হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে দিনেশ ত্রিবেদীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস–এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের আমলে তিনি প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি।

দিনেশ ত্রিবেদী দুইবার লোকসভার সদস্য এবং তিনবার রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই নিয়োগ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। বর্তমানে নতুন রাজনৈতিক বাস্তবতায় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এই প্রেক্ষাপটে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে দিনেশ ত্রিবেদীর নিয়োগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au